Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, ধৃত যুবক

কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, ধৃত যুবক
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের প্রতিশ্রতি দিয়ে ১৭ বছরের এক কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ। এমন অভিযোগে তালতলা মহিলা থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করল। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রার বিশেষ পকসো আদালত অভিযুক্তের জামিনের আর্জি বাতিল করে দিয়ে তাঁকে ১২ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ২ মার্চ ব্যাঙ্কশালে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ওই কিশোরী গোপন জবানবন্দি পেশ করবে। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস ধৃত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে। তার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারও করা হয়। কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, তালতলা থানা এলাকায় ওই যুবকের বাড়ি থেকে কিছুটা দূরেই কিশোরীর বাড়ি। অভিযোগ, সেই সূত্রে তাঁদের দু’জনের মধ্যে আলাপ হয়। এরপর যুবকটি তাকে বিয়ের প্রস্তার দেয়। সেই সূত্রে গল্প করার নাম করে হোটেলে নিয়ে গিয়ে সম্প্রতি কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে যুবকটি কিশোরীর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ দেন। মোবাইল ফোনের নম্বরও ব্লক করে দেন। তখন কিশোরী বাড়িতে সমস্ত বিষয়টি জানায়। তার ভিত্তিতে কিশোরীর মা পুলিসে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে হোটেলের রেজিস্ট্রার সহ বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। যদিও আদালতে অভিযুক্ত যুবকের দাবি, তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ