Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

কিশোর কুমারকে চিনতেন না আলিয়া!

কিশোর কুমারকে চিনতেন না আলিয়া!
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
কিংবদন্তি কিশোর কুমারকে চিনতেন না আলিয়া ভাট। এই স্বীকারোক্তি তাঁর স্বামী রণবীর কাপুরের। সম্প্রতি এক অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা জানিয়েছেন রণবীর। অভিনেতা জানান, আলিয়া নাকি প্রথমদিন জানতে চেয়েছিলেন, ‘কিশোর কুমার কে?’ রণবীর বলেছেন, ‘এই মানুষগ‌ুলিকে ভুলে যাচ্ছে অনেকে। নিজের উৎসকে মনে রাখা প্রয়োজন।’ রণবীর জানিয়েছেন, ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কাপুর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন তাঁরা। সেখানে রাজ কাপুরের ১০টি ছবি দেখানো হবে। পাশাপাশি ঠাকুরদার জীবনের উপর ভিত্তি করে একটি ছবি তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর। 
Advertisement
সম্পর্কিত সংবাদ