Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাশীপুরে বহুতলে আগুন, আহত বৃদ্ধ

কাশীপুরে বহুতলে আগুন, আহত বৃদ্ধ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অগ্নিকাণ্ডে আহত হলেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাশীপুর এলাকায় বিটি রোডের ধারেই একটি বহুতলের ফ্ল্যাটে। অগ্নিদগ্ধ অবস্থায় ওই ফ্ল্যাটের বাসিন্দা অরুণ শেঠকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দমকলের তিনটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুনের ফুলকি দেখা যায় কাশীপুরের ফুলবাগান মোটর মার্কেটের ঠিক বিপরীতে একটি বহুতলের ২১ তলার ফ্ল্যাটে। ঠিকানা ৩৪ নম্বর বিটি রোড। স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ২১ তলার ফ্ল্যাট হওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে, বহুতলের নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র কাজ করায় দমকল কর্মীদের খানিকটা সুবিধা হয়। শেষে আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে, অরুণবাবু ততক্ষণে অনেকটাই পুড়ে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা মুন্না চৌবে বলেন, মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। কিন্তু, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপেও লিক হয়েছে। তার জেরেই আগুন ছড়িয়ে যায়। সেখান থেকে ঘরে থাকা সোফায় আগুন ধরে যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ