Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাশীপুরে ৯ কোটি টাকা ব্যয়ে দু’টি রাস্তার কাজ শুরু

কাশীপুরে ৯ কোটি টাকা ব্যয়ে দু’টি রাস্তার কাজ শুরু
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্প থেকে কাশীপুর ব্লকে প্রায় ন’কোটি টাকা ব্যয়ে দু’টি রাস্তার কাজ করা হচ্ছে। কাজের রূপায়নে পুরুলিয়া ডিভিশনের ডব্লুবিএসএসআরএ দপ্তর রয়েছে। দীর্ঘদিন ধরে পিচ রাস্তা দু’টি বেহাল থাকায় এলাকার বাসিন্দারা অসুবিধায় পড়ছিলেন। অবশেষে রাস্তা দু’টির সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। 
Advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাশীপুর থেকে সোনাথলী গ্রাম পঞ্চায়েতের ক্রোশজুড়ি পর্যন্ত একটি রাস্তার কাজ করা হচ্ছে। মোট ১৩ কিমি রাস্তার জন্য পাঁচ কোটি ৩০লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে নাবার্ডের তরফ থেকে চার কোটি ৩৬ লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে দু’টি পঞ্চায়েতের ৫০টির বেশি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। এই রাস্তার সঙ্গে বাঁকুড়া জেলার রাস্তার সংযোগ রয়েছে। তাই রাস্তার উপর দিয়ে ছোট, বড় গাড়ি সহ একাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। রাস্তার পিচ উঠে যাওয়ায় অসুবিধা হচ্ছিল। প্রায়শই দুর্ঘটনা ঘটছিল।
হদলদা পঞ্চায়েতের বনগোড়া থেকে রামপুর ভায়া শ্যামপুর রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তাটির জন্য মোট তিন কোটি ৫৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে নাবার্ড থেকে দু’ কোটি ৯৪ লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে। পঞ্চায়েত এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এটি। আগামী এক বছরের মধ্যে রাস্তা দু’টির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এলাকার বাসিন্দা পিন্টু মণ্ডল, সহদেব সরেন বলেন, দু’টি রাস্তার পিচ উঠে গিয়েছিল। ফলে দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল। নতুন করে কাজ হওয়ায় আমরা খুশি। কাশীপুরের বিডিও সুপ্রিম দাস বলেন, দু’টি রাস্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তা দু’টি নতুন করে তৈরি হওয়ায় এলাকার মানুষ বিশেষ উপকৃত হবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ