বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের পরিযায়ী শ্রমিকদের উপর জঙ্গি হামলা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন উত্তরপ্রদেশের দুই শ্রমিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁরা বিপন্মুক্ত। ওই দুই শ্রমিকই জলশক্তি বিভাগের দিনমজুর ছিলেন। গত দু’সপ্তাহে এই নিয়ে চারবার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হল। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।



