Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডির শিবমেলায় দেদার জুয়ার আসর, নজর নেই পুলিসের

কুশমণ্ডি নড়বড়িয়া শিবের মেলায় দেদারে জুয়ার আসর ও প্রকাশ্যে মদের ঠেক বসলেও নির্বিকার পুলিস। শিবচতুর্দশী উপলক্ষ্যে কুশমণ্ডি নড়বড়িয়া শিবের পুজো ও পাশেই মাসনা পুজো উপলক্ষ্যে বসেছে টাঙ্গন নদীর পারে ১৫ দিনের মেলা

কুশমণ্ডির শিবমেলায় দেদার জুয়ার আসর, নজর নেই পুলিসের
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডি নড়বড়িয়া শিবের মেলায় দেদারে জুয়ার আসর ও প্রকাশ্যে মদের ঠেক বসলেও নির্বিকার পুলিস। শিবচতুর্দশী উপলক্ষ্যে কুশমণ্ডি নড়বড়িয়া শিবের পুজো ও পাশেই মাসনা পুজো উপলক্ষ্যে বসেছে টাঙ্গন নদীর পারে ১৫ দিনের মেলা। স্থানীয়দের অভিযোগ,মাসনা পুজো মণ্ডপের পাশেই মাংসের দোকান, ও সঙ্গে লাইন দিয়ে ছোট ছোট পলিথিন টাঙিয়ে চলছে দেশি মদের ঠেক।  হাতে গরম মাংসের চাট নিয়ে ঢুকে পড়ছে মদের ঠেকে। একবারে মেলার মধ্যে প্রকাশ্যে অসামাজিক কাজকর্ম চললেও পুলিস প্রশাসনের নজরেই আসেনি। সন্ধ্যার পর মাসনা পুজো মণ্ডপের পাশেই চলছে একাধিক জুয়ার আসর। মেলায় ঘুরতে এসে জুয়ার আসরে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চললেও তারস্বরে মাইক বাজিয়ে যাত্রার আয়োজন করেছে উদ্যোক্তারা।
Advertisement
জেলার মধ্যে সবচেয়ে বড় শিবরাত্রির মেলা বসে এই এলাকায়। মেলা সুষ্ঠভাবে পরিচালনার দায়িত্ব কুশমণ্ডি থানার। মেলায় পুলিস মোতায়েন থাকলেও কারও নজরে পড়েনি অসামাজিক কাজকর্ম। এক পুলিস আধিকারিক জানান, বিষয়টি জানা নেই। এমন বিষয় থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ