Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

কার্তিক কি নতুন শক্তিমান?

কার্তিক কি নতুন শক্তিমান?
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
‘শক্তিমান’-এর ভূমিকায় দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে? বলিপাড়ার নয়া জল্পনা সে দিকেই ইঙ্গিত করছে। সদ্য মুক্তি পেয়েছে কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’। সে ছবি বক্স অফিসে সফল। আগের তুলনায় কার্তিকের ব্যস্ততা যে বাড়বে, ইন্ডাস্ট্রির তেমন আন্দাজ ছিলই। এই আবহে শোনা যাচ্ছে, ‘শক্তিমান’ রূপে পর্দায় আসছেন কার্তিক। এর আগে শোনা গিয়েছিল, রণবীর সিং বা টাইগার শ্রফকে এই চরিত্রে দেখা যেতে পারে। যদিও টেলিভিশনের ‘শক্তিমান’ মুকেশ খান্না সদ্য সে জল্পনায় জল ঢেলেছেন। শোনা যাচ্ছে, মুকেশই নাকি কার্তিককে এই চরিত্রের অফার দিয়েছেন। যদিও অভিনেতা রাজি হবেন কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ