Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোর্টে গরহাজির ইডির আইও! পিছল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

কোর্টে গরহাজির ইডির আইও! পিছল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বিচারভবনের বিশেষ আদালতে খোদ ইডির তদন্তকারী অফিসার (আইও) ছিলেন গরহাজির। আর সে কারণে দ্বিতীয় পর্যায়ে এই মামলার সাক্ষীদের তালিকা কোর্টে জমা না-পড়ায় শুনানি পিছিয়ে গেল। আগামী ১৭ ফেব্রুয়ারি ফের এই মামলার দিন ধার্য হয়েছে। 
Advertisement
এদিকে, বিচারভবনের বিশেষ আদালতে এই মামলায় এখন পর্যন্ত দু’জন সাক্ষী তাঁদের সাক্ষ্য পেশ করেছেন। এদিন এই মামলায় আদালতে হাজির ছিলেন জামিনে মুক্ত অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় সহ কয়েকজন। আর কয়েকজনকে জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়। তবে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। অন্যদিকে, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ রয়েছেন কলকাতা প্রেসিডেন্সি সংশোধনাগারের হাসপাতালে। ফলে এই দু’জনকে এদিন কোর্টে হাজির করানো সম্ভব হয়নি। ধৃতদের তরফে আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, এই পরিস্থিতিতে ১৭ ফেব্রুয়ারি নতুন সাক্ষীর তালিকা কোর্টে জমা না-পড়া পর্যন্ত এই মামলার শুনানি কোনোমতেই সম্ভব নয়। তাই এক্ষেত্রে ক’জন সাক্ষীর তালিকা কোর্টে ইডি জমা দেয়, সেটাই এখন দেখার।
Advertisement
সম্পর্কিত সংবাদ