Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

কর্ণাটককে হারাতে মরিয়া বাংলা

কর্ণাটককে হারাতে মরিয়া বাংলা
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফিতে প্রথম তিন ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট পেয়েছে বাংলা। তা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া বঙ্গ ব্রিগেড। বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে নামছে লক্ষ্মীরতন শুক্লার দল। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়াই লক্ষ্য অনুষ্টুপ মজুমদারদের। এলিট সি-গ্রুপে পয়েন্ট টেবিলে বাংলার একধাপ উপরে, তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। মায়াঙ্ক আগরওয়াল, মণীশ পাণ্ডের মতো তারকারা দক্ষিণের দলটির বড় ভরসা। অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলা পাচ্ছে না অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার ও অভিষেক পো঩ড়েলকে। ব্যাটিংয়ে তাই বড় ভরসা সুদীপ চ্যাটার্জি। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন শুভম দে। এছাড়া অধিনায়ক অনুষ্টুপ মজুমদার, ঋদ্ধিমান সাহা, সুদীপ ঘরামিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। বোলিংয়ে বাংলার ভরসা ঈশান পোড়েল ও সুরজ সিন্ধু জয়সওয়াল।
Advertisement
সম্পর্কিত সংবাদ