Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

কর্ণাটকে জোড়া দুর্ঘটনায় মৃত ১৪

কর্ণাটকে জোড়া দুর্ঘটনায় মৃত ১৪
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: কর্ণাটকে ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার উত্তর কন্নড় ও রাইচুর জেলায় দু’টি পৃথক ঘটনায় প্রাণ গেল অন্তত ১৪ জনের। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। 
Advertisement
প্রথম ঘটনায় এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তর কন্নড়ের ইয়েলাপুরায় ২৯ জন সব্জিবিক্রেতা নিয়ে একটি ট্রাক ৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আট জন। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন দু’জন মারা যান। পুলিস সুপার এম নারায়ণ জানান, অন্য একটি গাড়িকে পথ ছাড়তে গিয়েই ট্রাকটি খাদে পড়ে যায়। মৃতরা সকলেই হাভেরি জেলার সাভানুরের বাসিন্দা। 
অন্যদিকে রাইচুরে সিন্দানুরের কাছে এদিন ভোরে জনা ১৫ যাত্রীবাহী একটি গাড়ি উল্টে যায়। সেই ঘটনায় পড়ুয়া সহ চারজনের মৃত্যু হয়। ঘটনায় আরও ১০ জন জখম হন। খবর পেয়েই পুলিস এলাকায় যায়। তারাই জখমদের হাসপাতালে ভর্তি করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ