Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি কর্মীদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার নিয়ম তুলে দিল পাক সরকার

কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি কর্মীদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার নিয়ম তুলে দিল পাক সরকার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
করাচি, ৯ ফেব্রুয়ারি: কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকুরিজীবীদের পরিবারের সদস্যের মধ্যে একজনকে চাকরি দেওয়া হতো। তার জন্য সেই সদস্যকে কোনও প্রবেশিকা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হতো না। এবার থেকে সেই নিয়ম প্রত্যাহার করল পাকিস্তান সরকার। আর কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারীর মৃত্যু হলে সরাসরি চাকরি পাবেন না ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। গত বছরের ১৮ অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি রায় দেন। তাতে বলা হয়, কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকুরিজীবীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার যে নিয়ম রয়েছে তা অসাংবিধানিক ও বৈষম্যমূলক। এবার সেই রায়ের উপর ভিত্তি করেই এই কোটা ব্যবস্থা তুলে দিল পাক সরকার। ইতিমধ্যেই সেই বিষয়ে জারি হয়েছে নির্দেশিকা। তবে জঙ্গি হামলায় শহিদ হওয়া জওয়ান কিংবা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। যদিও মৃত সরকারি কর্মচারীর পরিবারকে যে আর্থিক সাহায্য করে থাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর, তা প্রত্যাহার করা হচ্ছে না বলেই জানিয়েছে ইসলামাবাদ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ