Bartaman Logo
২৭ মে, ২০২৬

কেরলের নার্সের মৃত্যুদণ্ড ঠেকাতে আসরে ইরান

কেরলের নার্সের মৃত্যুদণ্ড ঠেকাতে আসরে ইরান
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: ইয়েমেনে খুনের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। কেরলের এই নার্সকে বাঁচাতে মাঠে নামল ইরান। সে দেশের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, ‘যতটা সম্ভব, করা হবে।’  শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ভারত সরকার সবরকম সাহায্য করতে প্রস্তুত।’ জানা গিয়েছে, ইয়েমেনের এক নাগরিককে খুনের অভিযোগ রয়েছে নিমিশার বিরুদ্ধে। ২০২০ সালে নিম্ন আদালত তাঁর ফাঁসির সাজা ঘোষণা করে। ২০২৩-এ শীর্ষ আদালত ও সম্প্রতি ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমিও সেই সাজায় অনুমোদন দিয়েছেন। নিমিশা বর্তমানে সে দেশের রাজধানী সানার জেলে বন্দি। তবে রাজধানী সহ ইয়েমেনের বিস্তীর্ণ অংশ ইরান সমর্থিত হুথিদের দখলে। সে কারণেই ভারতীয় বংশোদ্ভূত ওই নার্সকে বাঁচাতে ইরান এগিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ