Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

কেরলের নায়ক নোয়া

কেরলের নায়ক নোয়া
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণী ডার্বি কেরল ব্লাস্টার্সের দখলে। ঘরের মাঠে চেন্নাইয়ন এফসিকে ৩-০ গোলে হারালেন লুনা, রাহুল কেপিরা।  ৫৬ মিনিটে জেসুস জিমিনেজের লক্ষ্যভেদে এগিয়ে যায় কেরল। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোয়া সাদিউ। সংযোজিত সময়ে নোয়ার অ্যাসিস্টে রাহুল কেপির লক্ষ্যভেদ। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এল কেরল। পক্ষান্তরে সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেন্নাইয়ান।
Advertisement
সম্পর্কিত সংবাদ