Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেরলে গিয়ে নুরের সঙ্গে দেখা করে ধৃত এবিটি জঙ্গি আবদুল্লা

কেরলে গিয়ে নুরের সঙ্গে দেখা করে ধৃত এবিটি জঙ্গি আবদুল্লা
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবিটি জঙ্গি সন্দেহে নদীয়া থেকে ধৃত বিপ্লব বিশ্বাস ওরফে আবদুল্লা কলকাতা হয়ে কেরলে গিয়েছিল। সেখানে গিয়ে সে এই জঙ্গি সংগঠনের বিস্ফোরক বিশেষজ্ঞ নুর ইসলামের সঙ্গে দেখা করে। নুর তাকে সংগঠনের ছেলেদের ভুয়ো ভোটার কার্ড, আধার তৈরি করে দিতে বলে। সেই সঙ্গে খারিজি মাদ্রাসা তৈরির দায়িত্বও দেওয়া হয়েছিল তাকে। তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে বেঙ্গল এসটিএফের। বিপ্লব কতজনের নথি তৈরি করে দিয়েছিল, জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
Advertisement
বুধবার রাতে নদীয়া থেকে গ্রেপ্তার হয় বিপ্লব ওরফে আবদুল্লাকে। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, সে মিনারুলের কাছে পাম্প চালানোর কাজ করত। তার মাধ্যমে পরিচয় হয় মুর্শিদাবাদে লুকিয়ে থাকা বাংলাদেশি দুই এবিটি জঙ্গির সঙ্গে। নিয়মিত তাদের মধ্যে কথা হতো। সেখান থেকেই জেহাদি ভাবধারায় অনুপ্রাণিত হয় আবদুল্লা। এরপর নুরের সঙ্গে পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। এবিটির এই আইইডি বিশেষজ্ঞ তাকে কেরল আসতে বলে। সেইমতো সে মুর্শিদাবাদ থেকে ট্রেনে কলকাতায় আসে। সেখান থেকে ট্রেন ধরে কেরলে পৌঁছে দেখা করে নুরের সঙ্গে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ