Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কারখানার বিকট শব্দ, মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জমা দিল মাধ্যমিক পরীক্ষার্থী

কারখানার বিকট শব্দ, মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জমা দিল মাধ্যমিক পরীক্ষার্থী
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। তার আগে পড়াশোনা সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ জমা করল এক পরীক্ষার্থী। পুলিসের উপর আস্থা হারিয়ে সে দ্বারস্থ হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে বলে জানিয়েছে। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার রাজীবপুরে। জানা গিয়েছে, রাজীবপুর গার্লস হাইস্কুলের ছাত্রী সোনিয়া খাতুনের বাড়ির পাশে একটি পোশাক এমব্রয়ডারির কারখানা আছে। সকাল থেকে রাত সেখানে বিকট শব্দে চলে কম্পিউটার চালিত মেশিন। তার জেরে ছাত্রীর পড়াশোনা কার্যত লাটে ওঠার জোগাড়। গভীর রাত পর্যন্ত কারখানার শব্দে কান ঝালাপালা হয়ে যায়। মনোসংযোগ নষ্ট হয়। সোনিয়া বলে, ‘কারখানার জন্য আমার মতো অনেকেরই সমস্যা হচ্ছে। আমাদের বাড়ি কারখানাটির পাশেই। তাই আমার অসুবিধা বেশি হচ্ছে। পরিবার অশোকনগর থানা ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি।’ অভিযোগের উত্তর পেতে কারখানা মালিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সম্ভব হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ