Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কারখানায় ক্রেন ছিঁড়ে জখম শ্রমিক

কারখানায় ক্রেন ছিঁড়ে জখম শ্রমিক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার বিকেলে বেলঘরিয়ায় রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় এক কর্মরত শ্রমিক জখম হন। নগেন্দ্র যাদব নামের ওই জখম শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে শ্রমিকরা নিরাপত্তার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ দেখান।  এদিন ওই কারখানায় কাজ চলাকালীন ক্রেন ছিঁড়ে পড়ে। আর তার জেরেই গুরুতরভাবে জখম হয়ে পড়েন নগেন্দ্র। এই ঘটনায় শ্রমিকরা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয় এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ