Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরে স্বনির্ভর সঙ্ঘের ভোটার তালিকায় গরমিল, তুমুল বিক্ষোভ

স্বনির্ভর সঙ্ঘের নির্বাচনের ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বিক্ষোভ দেখালেন মহিলারা। শুক্রবার দুপুরে কৃষ্ণনগর-১ ব্লকের বিডিও অফিসে তাঁরা বিক্ষোভ দেখান।

কৃষ্ণনগরে স্বনির্ভর সঙ্ঘের ভোটার তালিকায় গরমিল, তুমুল বিক্ষোভ
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: স্বনির্ভর সঙ্ঘের নির্বাচনের ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বিক্ষোভ দেখালেন মহিলারা। শুক্রবার দুপুরে কৃষ্ণনগর-১ ব্লকের বিডিও অফিসে তাঁরা বিক্ষোভ দেখান। 

Advertisement

ভাতজাংলা পঞ্চায়েতের মাতঙ্গিনী সমবায় সঙ্ঘের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল শুক্রবার। কিন্তু সেই সঙ্ঘের মহিলা ভোটারদের একাংশ এদিন বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, সঙ্ঘের মহিলাদের একটি গোষ্ঠী ভুল বুঝিয়ে তালিকা থেকে ভোটারদের নাম কেটে দিয়েছে। ১৮টি উপসংঘকে কমিয়ে ১২টি করা হয়েছে। তা করতে গিয়েই বহু ভোটারের নাম ছেঁটে ফেলা হয়েছে। যাতে ওই গোষ্ঠীর ভোটে জিততে সুবিধা হয়। ব্লক প্রশাসন জানিয়েছে, বিক্ষোভকারীরা নিজেরাই লিখিতভাবে ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সঙ্ঘের একটি গোষ্ঠী জোর করে তাঁদের দিয়ে সেটা লিখিয়ে নিয়েছে। বিক্ষোভকারী মনিকা ঘোষ চক্রবর্তী বলেন, কেউ কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জেতার জন্য এরকম কারসাজি করেছে। মনোনয়নপত্র জমা দিতে এলে তারা আমাদের হুমকিও দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।
কৃষ্ণনগর-১এর বিডিও রঞ্জন সর্দার বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ব্লক প্রশাসনের তরফে তাঁদের শোকজ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ