Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কৃষভির অন্নপ্রাশন

কৃষভির অন্নপ্রাশন
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• অক্ষয় তৃতীয়ায় কন্যা কৃষভির অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ মল্লিক। এদিনই মেয়ের ছবি প্রকাশ্যে আনেন দম্পতি। গত নভেম্বরে কৃষভির জন্ম। এতদিন মেয়েকে আড়ালেই রেখেছিলেন তাঁরা। ইতিমধ্যেই শ্যুটিংয়ে ফিরেছেন শ্রীময়ী। তাঁর আসন্ন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’র শ্যুটিং সামলে শ্রীময়ী বলেন, ‘মেয়ের অন্নপ্রাশনের জন্য প্রচুর কেনাকাটা করেছি।’ সাজতে এবং সাজাতে ভালবাসেন অভিনেত্রী। হেসে বললেন, ‘পোশাকের দায়িত্ব সব সময় আমার। কৃষভিকে অন্নপ্রাশনে বিভিন্ন সাজে সাজিয়েছি। লাল বেনারসি পরিয়েছিলাম ওকে। কাঞ্চনের বাড়িতে অন্নপ্রাশনের নিয়ম নেই। কিন্তু ‘মুখে প্রসাদ’-এর অনুষ্ঠান হয়। তাই আমরা ইস্কনের মন্দিরে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। নানাবিধ আচার পালন হয়েছে। আমাদের আত্মীয়, বন্ধুরা উপস্থিত ছিলেন। সকলের আশীর্বাদ কৃষভির একান্ত কাম্য।’

Advertisement

পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ