Bartaman Logo
১০ জুলাই, ২০২৬

কপিল শর্মাকে খুনের হুমকি পাকিস্তান থেকে, দায়ের অভিযোগ

কপিল শর্মাকে খুনের হুমকি পাকিস্তান থেকে, দায়ের অভিযোগ
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ত্রস্ত বলিউড। সেই ঘটনার মূল অভিযুক্তের রয়েছে বাংলাদেশ যোগ। এই আবহে কৌতুকাভিনেতা কপিল শর্মাকে খুনের হুমকি দেওয়া হল। ইমেল করে এই হুমকি দেওয়া হয় বলে খবর। পুলিসের দাবি, ইমেলটি পাঠানো হয়েছে পাকিস্তান থেকে। কেবল কপিল নন, হুমকি পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব, সুগন্ধা মিশ্র, রেমো ডি’সুজা। ইতিমধ্যে অম্বোলি থানার পুলিস অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। ইমেলে লেখা ছিল, ‘এটি কোনও প্রচারমূলক উদ্দেশ্যে বা হয়রানি করার জন্য পাঠানো হচ্ছে না। অত্যন্ত গুরুতর বিষয়। গোপনীয়তা বজায় রেখে বিষয়টি বিবেচনা করবেন। আপনার নিত্যদিনের চলাফেরার উপর নজর রাখা হচ্ছে।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ