দু’জনকে কুপিয়ে খুন করল মাওবাদীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুর জেলার তারেম থানা এলাকার বুগদিচেরু গ্রামে। মৃতদের নাম করম রাজু (৩২) ও মাদভি মুন্না (২৭)। জানা গিয়েছে, এদিন রাতে ওই দুই গ্রামবাসীর গলা ধারাল অস্ত্র দিয়ে কেটে দেয় মাওবাদীরা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পাওয়ার পরই মঙ্গলবার সকালে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিসের একটি দল। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বিজাপুরের ভৈরামগড় এলাকায় চরবৃত্তির অভিযোগে এক যুবককে হত্যা করেছিল মাওবাদীরা।



