Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজও রোদে পুড়বে শহর, জানুন আবহাওয়ার আপডেট

সকাল থেকে চাঁদি ফাটা রোদ। তীব্র গরমে কাহিল অবস্থা কলকাতাবাসীর। আপাতত স্বস্তির কোনও সুখবর দিতে পারল না হাওয়া অফিস।

আজও রোদে পুড়বে শহর, জানুন আবহাওয়ার আপডেট
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১১:০৪
Prefer us on Google

কলকাতা: সকাল থেকে চাঁদি ফাটা রোদ। তীব্র গরমে কাহিল অবস্থা কলকাতাবাসীর। আপাতত স্বস্তির কোনও সুখবর দিতে পারল না হাওয়া অফিস। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যত্র তীব্র গরম জারি থাকবে। আগামী শনিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই স্বচ্ছ শহরের আকাশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এমনই জানানো হয়েছে পূর্বাভাসে।
গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণভাবে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছলে এবং তা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি বেশি হলে, ‘তাপপ্রবাহ’ তৈরি হয়েছে বলা হয়। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি বেশি হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত হয়। সর্বনিম্ন তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। তাই রাতের বেলাতে বেশ গরম অনুভূত হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ