Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝড়বৃষ্টি থামতেই চড়ছে তাপমাত্রা

ঝড়বৃষ্টি থামতেই চড়ছে তাপমাত্রা
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বন্ধ হতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তর বুধবার জানিয়েছে। পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও চলতি সপ্তাহে তাপপ্রবাহের কাছাকাছি পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। তবে এদিন পর্যন্ত আবহাওয়া দপ্তর সরকারিভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেনি। আগামী কাল, শুক্রবার পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার কোথাও চড়া গরমের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

Advertisement

বুধবারই পশ্চিমাঞ্চলের কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলেও তা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি বেশি হলে ‘তাপপ্রবাহ পরিস্থিতি’ তৈরি হয়েছে বলা হয়। চলতি মার্চ মাসেই একবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি হয়েছিল। এই দফায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। 
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। চলতি সপ্তাহে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি না-হওয়ার সম্ভাবনা বেশি। জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা।

Advertisement
সম্পর্কিত সংবাদ