নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বসন্ত দ্বারে। ফাল্গুনের শেষে আবহাওয়ার খামখেয়ালিপনাও চোখে পড়ার মতোই। কখনও রাতের দিকে হালকা শীতের আমেজ, আবার দুপুরে গরমের দাপটে ঘাম ঝরছে সাধারণ মানুষের। চলতি মাসেই গরম আরও বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। শহরের কোনও অংশেই মেঘের আবির্ভাব হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।
তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উল্টো চিত্র উত্তরবঙ্গে। আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। এছাড়াও, দার্জিলিংয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা ও দক্ষিণবঙ্গে বাড়বে গরম। ফলে ভোগান্তি বাড়তে চলেছে সাধারণ মানুষের।