Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধীরে ধীরে বাড়ছে পারদ, ছুটির দিনে জানুন কলকাতার আবহাওয়ার হালহকিকত

ধীরে ধীরে বাড়ছে পারদ, ছুটির দিনে জানুন কলকাতার আবহাওয়ার হালহকিকত
  • ৯ মার্চ, ২০২৫ ১০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার শহরের আকাশ রয়েছে মেঘমুক্ত। ধীরে ধীরে বাড়ছে উষ্ণতার পারদ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ দিনভর আকাশ থাকবে পরিষ্কার। আপাতত, শহরের কোনও অংশেই বৃষ্টির পূর্বাভাস নেই।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে ২৩ ডিগ্রির আশেপাশে। গতকাল, শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।

উল্লেখ্য বিষয় হল, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ