Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বন্দরের ছবি করাচিতে পাচার! পাক নাগরিক সহ ৪ অপরাধীর জেল

কলকাতা বন্দরের ছবি পাকিস্তানের করাচিতে পাচার ও ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করতে জালনোট কারবারে যুক্ত চার অপরাধীর সাজা ঘোষণা হল।

কলকাতা বন্দরের ছবি করাচিতে পাচার! পাক নাগরিক সহ ৪ অপরাধীর জেল
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বন্দরের ছবি পাকিস্তানের করাচিতে পাচার ও ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করতে জালনোট কারবারে যুক্ত চার অপরাধীর সাজা ঘোষণা হল। এর মধ্যে দোষী সাব্যস্ত শেখ বাদলকে পাঁচ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানি নাগরিক মহম্মদ ইজাজ এবং আরও দু’জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ওই দু’জন হল আফসার আনসারি ও মহম্মদ জাহাঙ্গীর। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে প্রত্যেককে আর্থিক জারিমানার আদেশ দেন। পাশাপাশি, বিচারক অন্যান্য অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক সাজা ঘোষণা করেন। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একসঙ্গে চলবে। সাজার মেয়াদ শেষ হলে ওই পাক নাগরিককে সে দেশে ‘পুশ ব্যাক’ করার নির্দেশ দেওয়া হয়। সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু ও বিশ্বজিৎ ঠাকুরতা জানান, ২০১৫ সালে কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে বন্দর এলাকা থেকে ইরশাদ আনসারি ও তার ছেলে আফসার আনসারিকে গ্রেপ্তার করে। তারা দু’জনেই বন্দরে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করত। এই ঘটনায় পর শহরে গা-ঢাকা দিয়ে থাকা পাকিস্তানি নাগরিক মহম্মহ ইজাজকে পুলিশ পাকড়াও করে। সে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করত। তাকে জেরা করে এই কাজের সঙ্গে যুক্ত থাকার অপরাধে তার দুই শাগরেদ শেখ বাদল ও মহম্মদ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। বিচার চলাকালে মারা যায় আফসার আনসারির বাবা ইরশাদ আনসারি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ