নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ট্রাফিক পুলিসের ওসি এবং এসিদের গাড়িতে এবার ‘ড্যাশ ক্যামেরা’ বসানোর সিদ্ধান্ত নিল লালবাজার। বৃহস্পতিবার থেকেই এই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা পাইলট কারের ধাক্কায় বাইক চালকের মৃত্যু নিয়ে বিতর্কের পর এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিসের একটি মহল। যদিও লালবাজারের দাবি, এই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল।



