Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কলকাতা লিগের কাউন্টডাউন, বড় ক্লাবগুলিকে চ্যালেঞ্জ ছুড়তে চায় রেনবো এসি

ময়দানে নতুন রং ছড়ানোর লক্ষ্য নিউ বারাকপুরের ক্লাব রেনবোর। ২০১০ সালে প্রিমিয়ার ডিভিশনে উত্তরণের কয়েকবছর পর আবার অবনমন হয়েছিল। পরে আবার প্রিমিয়ারে ফিরে আসে তারা।

কলকাতা লিগের কাউন্টডাউন, বড় ক্লাবগুলিকে চ্যালেঞ্জ ছুড়তে চায় রেনবো এসি
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৯৫৬ সাল।

Advertisement

ইতিহাস: ময়দানে নতুন রং ছড়ানোর লক্ষ্য নিউ বারাকপুরের ক্লাব রেনবোর। ২০১০ সালে প্রিমিয়ার ডিভিশনে উত্তরণের কয়েকবছর পর আবার অবনমন হয়েছিল। পরে আবার প্রিমিয়ারে ফিরে আসে তারা। দ্বিতীয় ডিভিশন আই লিগেও খেলেছে তারা। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এই ক্লাবের সঙ্গে যুক্ত প্রাক্তন ফুটবলার দেবজিত্ ঘোষ। কোচের দায়িত্বে আদিত্য চ্যাটার্জি। 
উল্লেখযোগ্য ফুটবলার: স্কোয়াডের সিংহভাগ ফুটবলার বাঙালি। লিগে চমক দিতে তৈরি কোচ আদিত্য চ্যাটার্জি। উল্লেখযোগ্য ফুটবলার অমরনাথ বাস্কে, রাজেন বর্মন, শৌভিক ঘোষাল, শুভ্রনীল সরকার, সৈকত সরকার, সৌরভ দাশগুপ্ত, সিএস সাবিথ প্রমুখ। ট্রায়াল থেকেও বাছাই করা হয়েছে ফুটবলার।
কোচের মন্তব্য: প্রস্তুতির পর্যাপ্ত সময় পেয়েছি। শুরুর কয়েকটা ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ। ছন্দ পেয়ে গেলে আশা করি ফুটবলাররা হতাশ করবে না। 
সেরা পারফরম্যান্স: ২০১৮ সালে ষষ্ঠ স্থান।
লক্ষ্য: গত মরশুমে ঘরোয়া লিগে মোহন বাগানের পয়েন্ট কেড়ে নেয় রেনবো। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে লড়াই করে হার মানে তারা। চলতি মরশুমে বড় দলকে চ্যালেঞ্জ ছোড়াই টার্গেট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ