Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

অরিজিৎ সিংয়ের ‘ইন্ডিয়া ট্যুর’-এ নেই কলকাতা

মিউজিক ইন্ডাস্ট্রিতে ২০ বছর। সেই উপলক্ষ্যে ‘ইন্ডিয়া ট্যুর’-এর আয়োজন করলেন অরিজিৎ সিং। প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর দেশজুড়ে ৯টি শহরে কনসার্ট করবেন তিনি।

অরিজিৎ সিংয়ের ‘ইন্ডিয়া ট্যুর’-এ নেই কলকাতা
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• মিউজিক ইন্ডাস্ট্রিতে ২০ বছর। সেই উপলক্ষ্যে ‘ইন্ডিয়া ট্যুর’-এর আয়োজন করলেন অরিজিৎ সিং। প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর দেশজুড়ে ৯টি শহরে কনসার্ট করবেন তিনি। সোমবার সেই ঘোষণা করা হল। মুম্বই, নয়াদিল্লি, আমেদাবাদ, বেঙ্গালুরুর মতো শহর থাকলেও এই তালিকায় নেই কলকাতা। এই ট্যুর শুরু হবে ৯ জানুয়ারি। চলবে ১৫ মে পর্যন্ত। কেন কলকাতায় কনসার্ট করলেন না অরিজিৎ? তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ