Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কোকেন কাণ্ড: নির্দিষ্ট সময়ের আগে চার্জশিট দাখিল এসটিএফের

কোকেন কাণ্ডে ধৃত নাইজেরিয়ান গুডলাক সহ তিনজনের জামিনের আবেদন ফের খারিজ করল আদালত। বৃহস্পতিবার শিলিগুড়ির এনডিপিএস আদালতে ধৃতদের জামিনের আবেদন জানানো হয়।

কোকেন কাণ্ড: নির্দিষ্ট সময়ের আগে চার্জশিট দাখিল এসটিএফের
  • ৭ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কোকেন কাণ্ডে ধৃত নাইজেরিয়ান গুডলাক সহ তিনজনের জামিনের আবেদন ফের খারিজ করল আদালত। বৃহস্পতিবার শিলিগুড়ির এনডিপিএস আদালতে ধৃতদের জামিনের আবেদন জানানো হয়। ধৃতদের আইনজীবীর এবং সরকারপক্ষের আইনজীবীর বক্তব্য ও মামলার নথি পর্যবেক্ষণের পর ধৃতদের জামিনের আবেদন খারিজ করেছে আদালত। ধৃতদের আরও ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ওই মামলা নিয়ে চার্জশিট দাখিল করেছে এসটিএফ। নির্দিষ্ট সময়ের আগেই বুধবার তারা সাত পাতার চার্জশিট জমা দেয়। একইসঙ্গে এসটিএফ ধৃতদের মধ্যে একজনের হ্যান্ড রাইটিং পরীক্ষার করার আবেদন আদালতে জানিয়েছে। এসটিএফ সূত্রে খবর, কোকেন কাণ্ডে গুডলাকের আগে তার দুই সাগরেদকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম পাশাং মোক্তান ও সারতাজ আলম ওরফে আলিভাই। পাশাংয়ের কাছ থেকে একটি ডায়ারি উদ্ধার হয়েছে। তাতে কোথা থেকে কী পরিমাণ কোকেন সংগ্রহ হয়েছে, কোথায় পাঠানো হয়েছে সেসব উল্লেখ রয়েছে। তাই পাশাংয়ের হ্যান্ড রাইটিং পরীক্ষা করার আবেদন আদালতের কাছে জানানো হয়েছে। এসটিএফের এক অফিসার বলেন, নিয়ম অনুসারে ৯০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করার কথা। কিন্তু মামলার ৫২ দিনের মাথায় চার্জশিট দাখিল করা হয়েছে। দ্রুত মামলার নিষ্পত্তি হবে বলেই আশা করছি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ