Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সিংহাসনচ্যুত কোহলি, শীর্ষে ড্যারিল মিচেল

ওডিআই ব্যাটারদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে টপকে শীর্ষস্থানে উঠে এসেছিলেন বিরাট কোহলি। কিন্তু এক সপ্তাহের মধ্যেই সিংহাসনচ্যুত হলেন ভারতীয় মহাতারকা।

সিংহাসনচ্যুত কোহলি, শীর্ষে ড্যারিল মিচেল
  • ২২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ওডিআই ব্যাটারদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে টপকে শীর্ষস্থানে উঠে এসেছিলেন বিরাট কোহলি। কিন্তু এক সপ্তাহের মধ্যেই সিংহাসনচ্যুত হলেন ভারতীয় মহাতারকা। তাঁকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। কিং কোহলি আছেন দ্বিতীয় স্থানে। ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওডিআই সিরিজে অনবদ্য ফর্মে ছিলেন কিউয়ি ব্যাটার। ৩ ম্যাচে ৩৫২ রান করে সিরিজের সেরাও হন। আর তারই প্রতিফলন ঘটল সদ্যপ্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে। ৮৪৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন মিচেল। আর কোহলির সংগৃহীত পয়েন্ট ৭৯৫। উল্লেখ্য, এর আগে গত নভেম্বরেও শীর্ষস্থানে উঠেছিলেন মিচেল। তবে তিন দিনের মধ্যেই তাঁকে পিছনে ফেলে সিংহাসন দখল করেন রোহিত শর্মা। হিটম্যান অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফর্মে ছিলেন না। তাই ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে নেমে গিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ