Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

কন্যাসন্তান এল ঘরে

কন্যাসন্তান এল ঘরে
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পরিবারে এল কন্যা সন্তান। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন। মেয়ের নাম রেখেছেন কৃশভি। চলতি বছরের শুরুর দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেত্রী যে সন্তানসম্ভবা, এ নিয়ে জল্পনা ছিলই। কিন্তু শ্রীময়ী বা কাঞ্চন এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। একেবারে সুখবরটি ভাগ করে নিলেন তাঁরা। আপাতত আগামী কয়েক মাস মেয়েকেই সময় দেবেন শ্রীময়ী। তারপর ফের ফিরবেন অভিনয়ে।
Advertisement
সম্পর্কিত সংবাদ