Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রিটেনে চলন্ত ট্রেনের মধ্যে ছুরি নিয়ে হামলা, আহত অন্তত ১০

ছুরি হামলায় ত্রস্ত ব্রিটেনের লন্ডন। চলন্ত ট্রেনে তাণ্ডব দুষ্কৃতীদের। লন্ডনগামী ট্রেনে যাত্রীদের এলোপাতাড়ি ছুরির কোপ মারে তারা। শনিবার রাতের এই ঘটনায় জখম কমপক্ষে ১০ জন।

ব্রিটেনে চলন্ত ট্রেনের মধ্যে ছুরি নিয়ে হামলা, আহত অন্তত ১০
  • ৩ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

লন্ডন: ছুরি হামলায় ত্রস্ত ব্রিটেনের লন্ডন। চলন্ত ট্রেনে তাণ্ডব দুষ্কৃতীদের। লন্ডনগামী ট্রেনে যাত্রীদের এলোপাতাড়ি ছুরির কোপ মারে তারা। শনিবার রাতের এই ঘটনায় জখম কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। ধৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘হান্টিংডনের কাছে চলন্ত ট্রেনে হামলার ঘটনায় উদ্বিগ্ন। আহতদের পাশে আছি।’

Advertisement

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ডঙ্কাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশন যাচ্ছিল ট্রেনটি। এই রুট অত্যন্ত ব্যস্ত। তারই সুযোগ নেয় দুষ্কৃতীরা। কেমব্রিজশায়ারের কাছে ছুরি নিয়ে হামলা চালায় তারা। খবর পাওয়ামাত্র হান্টিংডন স্টেশনে পৌঁছে যায় সশস্ত্র পুলিশ বাহিনী। সঙ্গে  অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। সেখানেই ট্রেনটিকে থামানো হয়। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘স্থানীয় সময় সন্ধে ৭টা ৩৯ নাগাদ ট্রেনে ছুরি হামলার খবর আসে। হান্টিংডনে ট্রেনটিকে থামিয়ে জখম যাত্রীদের উদ্ধার করা হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘একজন যাত্রী রক্তাক্ত অবস্থায় আসছিলেন। চিৎকার করে বলছিলেন যে, ওদের কাছে ছুরি রয়েছে। আমার উপরে হামলা চালিয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ