Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কঙ্গোয় নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু, নিখোঁজ বহু

কঙ্গোয় ফিমি নদীতে নৌকাডুবি। দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ২৫ জনের। মৃতদের কয়েকজন শিশুও রয়েছে। নিখোঁজ রয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।

কঙ্গোয় নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু, নিখোঁজ বহু
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
কিনশাসা, ১৮ ডিসেম্বর: কঙ্গোয় ফিমি নদীতে নৌকাডুবি। দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ২৫ জনের। মৃতদের কয়েকজন শিশুও রয়েছে। নিখোঁজ রয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সে দেশের পুলিসের অনুমান নৌকায় অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। জানা গিয়েছে, দেশের রাজধানী কিনশাসার উত্তর-পূর্বে অবস্থিত ইনোঙ্গো শহর থেকে রওনা দেয় ওই নৌকাটি। তাতে ছিল প্রায় শতাধিক যাত্রী। এরপর ফিমি নদীর মধ্যবর্তী স্থানে যাওয়ার পর আচমকাই উল্টে যায় সেটি। এরপরই উদ্ধারকাজ শুরু করে পুলিস-প্রশাসন। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাও। ইনোঙ্গোর রিভার কমিশনার জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। ফলে নৌকাডুবিতে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা বেশ কঠিন। ওই নৌকাটিতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে এটি চতুর্থ নৌকাডুবির ঘটনা। গত অক্টোবর মাসে দেশের পূর্বাঞ্চলে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের জন্য নৌকাডুবি হয়। তাতে মৃত্যু হয়েছিল ৭৮ জনের। এছাড়া গত জুন মাসে কিনশাসার কাছে নৌকাডুবিতে ৮০ জন যাত্রীর মৃত্যু হয়। মূলত নদীবেষ্টিত এই দেশ নৌকা পরিবহণের উপরই বেশ খানিকটা নির্ভরশীল। তবে এই অঞ্চলে অতিরিক্ত যাত্রী এবং পণ্য বোঝাই নৌকাডুবির অন্যতম কারণ বলেই মনে করছে প্রশাসন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ