Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে কাপড়ে আগুন ধরে গিয়ে প্রৌঢ়ার মৃত্যু

খড়ের জ্বালে রান্না করার সময় কাপড়ে আগুন ধরে মৃত্যু হল যমুনা রাজবংশী(৫৮) নামে এক প্রৌঢ়ার। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কান্দি থানার গোবরহাটি গ্রামে।

কান্দিতে কাপড়ে আগুন ধরে গিয়ে প্রৌঢ়ার মৃত্যু
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: খড়ের জ্বালে রান্না করার সময় কাপড়ে আগুন ধরে মৃত্যু হল যমুনা রাজবংশী(৫৮) নামে এক প্রৌঢ়ার। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কান্দি থানার গোবরহাটি গ্রামে। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সোমবার রাত ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে কান্দি থানার পুলিস জানিয়েছে, রান্না করার সময় অসর্তকতায় কাপড়ে আগুন ধরে বিপত্তি ঘটেছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে যমুনাদেবী বাড়িতে খড়ের জ্বালে রান্না করছিলেন। উনুনের আগুন বাইরে ছড়িয়ে পড়ে। যমুনাদেবীর অসর্তকতায় কাপড়ে আগুন ধরে যায়। সেই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। জ্বলন্ত অবস্থায় ছুটে রাস্তায় বেরিয়ে আসেন তিনি। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভান। উদ্ধার করে প্রথমে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃতের মেয়ে চন্দনা রাজবংশী বলেন, মা খড়ের জ্বালানি দিতে রান্না করছিল। সেই আগুন কাপড়ে ধরে গিয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ