সংবাদদাতা, কান্দি: অঙ্গনওয়ারি কেন্দ্রে খিচুড়ি আনতে যাওয়ার সময় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ছয় বছরের শিশুর। দুর্ঘটনায় মারাত্বকভাবে জখম হয়েছেন শিশুর অন্তঃসত্বা মা। সোমবার সকালে বহরমপুর সুলতানপুর ১১ নম্বর রাজ্য সড়কের কান্দি থানার জীবন্তি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম হাবিবুর রহমান(৬)। স্থানীয় লক্ষ্মীনারায়ণপুর গ্রামে মৃত শিশুটির বাড়ি। দুর্ঘটনায় জখম মৃতের মা হাজরা বিবিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা গাড়ির গতি নিয়ন্ত্রনের দাবিতে ওই রাস্তা অবরোধ করেন। পরে পুলিস পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীনারায়পুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র হল জীবন্তিগ্রামের কাছে উদয় চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের পাশে। ওই গ্রাম থেকে এটি প্রায় ৩০০ মিটার দূরে। তাই এদিন সকালে ওই মহিলা তাঁর ছয় বছরের হাবিবুরের হাত ধরে কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। হাবিবুরের অপর হাতে ছিল খিচুড়ি আনার টিফিন কৌটো। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢোকার কিছুটা আগেই পথ দুর্ঘটনার শিকার হয় মা ও ছেলে।
প্রত্যাক্ষদর্শিরা জানিয়েছেন, এদিন একটি দ্রুতগামী একটি খালি ডাম্পার বহরমপুর থেকে বালি আনার জন্য কান্দির দিকে যাচ্ছিল। সেইসময় ডাম্পারটি হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। পিকআপ ভ্যনটি উল্টে যায়। এরপর আরও গতি বাড়িয়ে মা ও ছেলেকে ধাক্কা মেরে চলে যায়। ফলে রাস্তা থেকে ছিটকে পড়ে মা ও ছেলে। মায়ের হাত ফস্কে শিশুটি একটি কংক্রিটের দেওয়ালে ছিটকে গিয়ে পড়ে। শিশুর হাত ছিটকে টিফিন কৌটা উড়ে যায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
জখম অবস্থায় ছটফট করতে থাকে শিশুর মা। এরপর স্থানীয় বাসিন্দারা দুইজনকেই উদ্ধার করে পুলিসে খবর দেন। পরে ক্ষুব্ধ বাসিন্দারা গাড়ির গতি নিয়ন্ত্রনের দাবিতে প্রায় ৪০ মিনিট ধরে ওই রাস্তা অবরোধ করেন। ফলে রাস্তার দুইদিকে বহু যানবাহন আটকে পড়ে। এদিকে ঘণ্টাদেড়েক পরেই মাধ্যমিক পরীক্ষা থাকায় দুশ্চিন্তায় পড়েন বহু যাত্রী। এমন অবস্থায় সেখানে কান্দি থানার পুলিস পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিসের অনুরোধে অবরোধ উঠিয়ে নেন বাসিন্দারা। পুলিস জখম মাকে বহরমপুরে হাসপাতালে ভর্তি করে। ক্ষুব্ধ বাসিন্দা সফিকুল শেখ বলেন, এই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটছে শুধু গাড়ির গতির কারণে। গত ছয়মাসে অন্তত আটবার দুর্ঘটনা ঘটেছে এই এলাকায়। তাই আমরা পুলিসের কাছে রাস্তায় স্পিড ব্রেকারের দাবি করেছি। লক্ষীনারায়ণপুর গ্রামের পঞ্চায়েত সদস্য সাবেকা বিরির স্বামী ইউসুফ শেখ বলেন, শুধু গাড়ির গতি বলে নয়। অল্পবয়সের চালকরা ঠিকমত প্রশিক্ষন না নিয়েই গাড়ি চালাচ্ছে। আর দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচলতি মানুষ। এটা দ্রুত বন্ধ হওয়া দরকার। মৃতের কাকা রমজান শেখ বলেন, দাদার একমাত্র ছেলেকে হারালাম গাড়ির গতির কারণে। রাস্তার একপাশ দিয়ে হাঁটাও যে নিরাপদ নয় এই দুর্ঘটনা তা বুঝিয়ে দিল। কান্দি থানার পুলিস জানিয়েছে, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। ঘাতক ডাম্পারটি শনাক্ত করার চেষ্টা চলছে।