নয়াদিল্লি: আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্ব ব্রাহ্মণ বা উচ্চ বর্ণের ব্যক্তিদের দেওয়া উচিত। তাহলেই উন্নতি নিশ্চিত করা যবে। রবিবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। দক্ষিণী অভিনেতা তথা বিজেপি নেতার এই বক্তব্য নিয়ে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। রবিবার দিল্লির ভোটে বিজেপির প্রচার সংক্রান্ত বৈঠকে গোপী বলেন, ‘আদিবাসী সমাজের সদস্য ছাড়া অন্য কাউকে আদিবাসী বিষয়ক মন্ত্রী করা হয় না। এটা দেশের জন্য অভিশাপ। আমার ইচ্ছা, ওদের উন্নতির জন্য অন্য কাউকে মন্ত্রী করা হোক। একজন ব্রাহ্মণ বা নাইডুকে দায়িত্ব দিন। তাহলে অনেক পরিবর্তন আসবে। উল্টে আদিবাসীদের সমাজে এগিয়ে থাকা ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই এই পরিবর্তন হওয়া দরকার।’ সংশ্লিষ্ট মন্ত্রক নিজের হাতে নেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন সুরেশ। জানান, প্রধানমন্ত্রীকে এবিষয় আর্জি জানিয়েছিলাম। তবে প্রত্যেক মন্ত্রক বণ্টনের বেশ কিছু শর্ত রয়েছে।
Advertisement
ত্রিশূরের সাংসদের এহেন বক্তব্যের তীব্র নিন্দা করেছেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক বিনয় বিশ্বম। সুরেশের ইস্তফার দাবিতে সরব হন এই বাম নেতা।



