সংবাদদাতা, কান্দি: ৩৮তম জাতীয় গেমসের আর্টিস্টিক্স যোগাতে স্বর্ণপদক জিতলেন কান্দি রাজ কলেজের ছাত্রী শিল্পী দাস। কান্দি শহরের বোলতলা এলাকায় তাঁর বাড়ি। শুক্রবার সন্ধ্যায় তিনি কান্দিতে ফেরেন। তখনই তাঁকে সংবর্ধনা দেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ওই ছাত্রী কলেজে পৌঁছতেই আনন্দে আপ্লুত হন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
Advertisement
প্রসঙ্গত, ভারত সরকারের পক্ষ থেকে গত ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডের আলমোড়াতে জাতীয় গেমসের যোগাসন প্রতিযোগিতার আসর বসে। সেখানে বিভিন্ন বিভাগে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশ নেন। সেই হিসেবে কান্দি রাজ কলেজের বিএ দ্বিতীয়বর্ষের ছাত্রী শিল্পী দাসও পশ্চিমবঙ্গের তরফে অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় অন্যান্য রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে তিনিও আর্টিস্টিক্স যোগা বিভাগে অংশ গ্রহণ করেন। ওই বিভাগেই প্রথম হয়ে স্বর্ণপদক পান।
কান্দি রাজ কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের প্রধান বাপ্পাদিত্য চক্রবর্তী বলেন, ওই প্রতিযোগিতায় একটি ৩ মিনিটের গানের সঙ্গে নৃত্য ও ১০টি যোগাসন প্রদর্শন করে দেখাতে হয়। শিল্পীর এই সাফল্যে গোটা কলেজ উচ্ছ্বসিত। শিল্পী বলেন, আশা ছিল কিছু করে দেখাব। তবে প্রথম হয়ে বাড়ি ফিরব এটা ভাবিনি। আগামীতে যোগাসন নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চাই। তাঁর শিক্ষক সাহেব দাস বলেন, শিল্পী কিছু করে দেখাবে এটা আমরা আশা করেছিলাম। শিল্পী শুধু কান্দির নয়। গোটা রাজ্যের সম্মান রেখেছে।