Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দ্রীয় বঞ্চনার দায় রা঩জ্যের উপর চাপালেন অমিত মালব্য

কেন্দ্রীয় বঞ্চনার দায় রা঩জ্যের উপর চাপালেন অমিত মালব্য
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্পাঞ্চলের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার দায় রাজ্য সরকারের উপর চাপালেন বিজেপি নেতা অমিত মালব্য। শনিবার তিনি আসানসোলের একটি হোটেলে বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। রাজ্য বিজেপির কো-ইনচার্জ কেন্দ্রীয় বাজেটের ভালো দিকগুলি তুলে ধরেন। আসানসোল দুর্গাপুরে বন্ধ কারখানা খোলা নিয়ে বাজেটে কেন্দ্রের কোনও বরাদ্দ না থাকা নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, সারা দেশের বাজেট দিল্লিতে পেশ করা হয়। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ নেই। আইনশৃঙ্খলা ঠিক নেই। ২০২৬সালে বিজেপি সরকার হবে রাজ্যে। তখন রাজ্য সরকার কারখানা খোলার পরিকল্পনা করবে। কেন্দ্র সবরকম সাহায্য করবে। 
Advertisement
বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি রাজ্য বাজেটের সমালোচনা করে বলেন, রাজ্য সরকারের আর্থিক অবস্থা উদ্বেগজনক। তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, বিজেপি স্বপ্ন দেখালেও মানুষ আর ওদের বিশ্বাস করে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ