Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত উত্তরবঙ্গ

কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত উত্তরবঙ্গ। শিল্প থেকে স্বাস্থ্য-সবক্ষেত্রেই বঞ্চিত উত্তরবঙ্গবাসী। কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর এমনভাবেই তাদের প্রতিক্রিয়া দিয়েছেন নর্থবেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যরা। তাঁদের দাবি, উত্তরের চা, কাঠ ও পর্যটন শিল্পের জন্য তেমন কোনও পরিকল্পনা নেওয়া হয়নি।

কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত উত্তরবঙ্গ
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত উত্তরবঙ্গ। শিল্প থেকে স্বাস্থ্য-সবক্ষেত্রেই বঞ্চিত উত্তরবঙ্গবাসী। কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর এমনভাবেই তাদের প্রতিক্রিয়া দিয়েছেন নর্থবেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যরা। তাঁদের দাবি, উত্তরের চা, কাঠ ও পর্যটন শিল্পের জন্য তেমন কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। চাষিদের জন্যও এই বাজেটে তেমন কিছু নেই। তাঁদের জন্য ভর্তুকি আশা করেছিলাম। পাশাপাশি বিমার প্রয়োজনও ছিল। কিন্তু তার কিছুই হয়নি। সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমেনি। কমেনি পেট্রল ও ডিজেলের দাম। সবমিলিয়ে একেবারে ২০২৫-এর বাজেট নিয়ে রীতিমতো হতাশ সংগঠনের সদস্যরা। 
Advertisement
এ প্রসঙ্গে সংগঠনের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল বলেন, এমন হতাশাজনক বাজেট আমরা দেখিনি। সাধারণ মানুষ থেকে শিল্পোদ্যোগীদের জন্য কিছুই নেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ