নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একটি বেকারির ম্যানেজারকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকাতে। খুনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

জানা গিয়েছে, এদিন সকালে বেকারির কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানার গেট খোলা। ভিতের ঢুকে তাঁরা দেখেন লকার ভাঙা। পাশাপাশি সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। এরপরেই তাঁরা ম্যানেজারের ঘরের দিকে উঁকি দিতেই দেখেন যে বিছানার ওপর মাথা থেঁতলানো দেহ পড়ে রয়েছে তাঁর। দেরি না করে এরপর পুলিশে খবর দেন কর্মীরা। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান তাঁরা। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।