Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় পিছলে গেল বিমান,আগুন

দক্ষিণ কোরিয়ার ঘটনার দু’ঘণ্টার মধ্যেই কানাডার হালিফাক্স বিমানবন্দরে বিমান দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল এয়ার কানাডার বিমান।

কানাডায় পিছলে গেল বিমান,আগুন
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: দক্ষিণ কোরিয়ার ঘটনার দু’ঘণ্টার মধ্যেই কানাডার হালিফাক্স বিমানবন্দরে বিমান দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল এয়ার কানাডার বিমান। ঘষা লাগায় বাঁদিকের অংশে আগুন লেগে যায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ল্যান্ডিং গিয়ারের সমস্যার জেরেই এই দুর্ঘটনার। বিমানের এক যাত্রীর কথায়, ‘বিমানটি বাঁদিকে কিছুটা হেলে গিয়েছিল। রানওয়ের সঙ্গে ডানা ঘষা খাচ্ছিল। হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়।’ এক যাত্রী জানান, অবতরণের সময় বিমানটির একটি ল্যান্ডিং গিয়ার (চাকা) ঠিকমতো খোলেনি। তাতেই বিমানটি একদিকে হেলে যায়। সেই অবস্থাতেই বিমানটি কিছুটা এগিয়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হওয়ায় বড়ো বিপত্তি হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ