Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় হিন্দু মন্দিরে খালিস্তানপন্থীদের আক্রমণ, কড়া নিন্দা ভারতের

সম্প্রতি ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এই আবহে কানাডার একটি হিন্দু মন্দিরে ভক্তদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে কিছু খালিস্তানপন্থী জনতার বিরুদ্ধে।

কানাডায় হিন্দু মন্দিরে খালিস্তানপন্থীদের আক্রমণ, কড়া নিন্দা ভারতের
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
টরন্টো, ৪ নভেম্বর: সম্প্রতি ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এই আবহে কানাডার একটি হিন্দু মন্দিরে ভক্তদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে কিছু খালিস্তানপন্থী জনতার বিরুদ্ধে। গতকাল, রবিবার কানাডার ব্রম্পটন শহরের হিন্দু সভা মন্দিরে এই আক্রমণের ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই এই সম্পর্কিত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
Advertisement
ভিডিওটিতে দেখে যাচ্ছে, ওই মন্দির চত্বরে খালিস্তানপন্থী কিছু জনতা হাতে খালিস্তানি পতাকা এবং লাঠি নিয়ে ভক্তদের উপরে চড়াও হয়। শারীরিকভাবে হেনস্তাও করা হয় ভক্তদের। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এই হামলার ঘটনার পরই মন্দির চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। কানাডার পিল রিজিওনাল পুলিস এই হিংসার ঘটনার যাথাযথ তদন্ত করা হবে বলে আশ্বাসও দিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলার ঘটনার কড়া নিন্দা করে তাঁর এক্স (টুইটার) হ্যান্ডলে লিখেছেন, “ব্রম্পটনের হিন্দু সভা মন্দিরে যে হিংসার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কানাডার প্রত্যেক জনগণের স্বাধীনভাবে তাঁদের নিজ নিজ ধর্মপালনের অধিকার রয়েছে।”
অন্যদিকে, কানাডায় বসবাসকারী ভারতীয়দের সুবিধা-অসুবিধা জানানোর জন্য ওই মন্দিরের বাইরেই একটি শিবির খোলা হয়েছিল। সেই শিবিরেও হামলা চালায় খালিস্তানপন্থী উন্মত্ত জনতা। কানাডার ভারতীয় হাই কমিশন গোটা ঘটনার নিন্দা করেছে। পাশাপাশি, কানাডায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও তারা উদ্বেগ রয়েছে বলে জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ