Bartaman Logo
২৭ মে, ২০২৬

কেনিয়ায় পৌঁছল রেডিও ট্যাগ করা আমুর ফ্যালকন

কেনিয়ায় পৌঁছল রেডিও ট্যাগ করা আমুর ফ্যালকন
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
ইম্ফল: পরিয়ায়ী পাখিদের গতিবিধি সহ নানা খুঁটিনাটি তথ্য জানতে আমুর ফ্যালকনকে রেডিও ট্যাগ পরিয়েছিলেন মণিপুরের ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। পাখির পিঠের নীচের দিকে বসিয়ে দেওয়া হয়েছিল এক তথ্য সংগ্রহকারী ডিভাইস। সেই পাখি মণিপুর থেকে উড়ে গিয়ে এবার কেনিয়াতে প্রবেশ করেছে। মঙ্গলবার এই তথ্য জানালেন সংশ্লিষ্ট সংস্থার বিজ্ঞানী সুরেশ কুমার। তিনি জানান, ‘চিউলুয়ান ২’ নামে এক আমুর ফ্যালকন সোমালিয়া অতিক্রম করে বর্তমানে কেনিয়ায় প্রবেশ করেছে। 
Advertisement
চলতি বছরের ১২ অক্টোবর সাইবেরিয়ার কোনও এক প্রান্ত থেকে মণিপুরে এসে পৌঁছয় ওই ফ্যালকন দু’টি। পরে মণিপুরের তামেংলং বনবিভাগ ও স্থানীয় সংগঠনের সাহায্যে তাদের ধরা হয় এবং রেডিও ট্যাগিং করা হয়। পাখিদের শরীরে বসিয়ে দেওয়া এক ধরনের স্যাটেলাইট ট্রান্সমিটার। যার সাহায্যে তাদের যাত্রাপথের নানা তথ্য সহজেই জানা যাবে। স্থানীয় এলাকার নামেই পুরুষ পাখির নাম দেওয়া হয়  চিউলুয়ান ২ এবং মহিলা পাখির নাম দেওয়া হয় গুয়ানগ্রাম। এরপর ৮ নভেম্বর ছেড়ে দেওয়া হয় চিউলুয়ান ২-কে। জানা গিয়েছে, ১৫ নভেম্বর ওড়িশা উপকূলে পৌঁছয় এই পাখি। পরে সেখান থেকে মহারাষ্ট্র ও আরব সাগর পার করে সোমালিয়া-কেনিয়া সীমান্তে পৌঁছয়।
সম্পর্কিত সংবাদ