Bartaman Logo
১০ জুন, ২০২৬

কমিশনকে ভোটগ্রহণের ভিডিও সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের

কমিশনকে ভোটগ্রহণের ভিডিও সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: পোলিং স্টেশন পিছু সর্বোচ্চ ভোটারের সংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়ার যাবতীয় ভিডিও ক্লিপ সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
Advertisement
কমিশনের পদক্ষেপের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন ইন্দুপ্রকাশ সিং নামে এক ব্যক্তি। এদিন মামলার শুনানিতে বক্তব্য পেশের জন্য আরও সময় চান কমিশনের আইনজীবী। যার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ভোটগ্রহণের ভিডিও ক্লিপ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি জবাব দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আদালত।
২০২৪ সালের আগস্টে পোলিং স্টেশন পিছু ভোটারের সর্বোচ্চ সংখ্যা বাড়িয়ে ১ হাজার ৫০০ করার সিদ্ধান্ত নেয় কমিশন। যা নিয়ে মামলা করেন ইন্দুপ্রকাশ সিং। এর জেরে ভোটারদের হয়রানির মুখে পড়তে হবে বলে দাবি করেন তিনি। কোনও প্রগতিশীল সাধারণতন্ত্র বা গণতন্ত্রে এই অবস্থা মোটেও কাম্য নয়।  নিজের দাবির পক্ষে নানা তথ্য তুলেও ধরেন মামলাকারী। নির্বাচন কমিশনের অন্য একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ১৯৬১ সালের নির্বাচনী বিধিতে সংস্কার করে ভোটগ্রহণ কেন্দ্রের সিসি ক্যামেরা ফুটেজ জনসাধারণের নাগালের বাইরে নিয়ে গিয়েছে কমিশন। সেই মামলাতেও সুপ্রিম কোর্ট গত ১৫ জানুয়ারি কমিশনের বক্তব্য তলব করেছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ