Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুমোরটুলি কাণ্ডে টিআই প্যারেড

কুমোরটুলি কাণ্ডে টিআই প্যারেড
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: কুমোরটুলিতে ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধারের ঘটনায় ধৃতদের টি আই প্যারেডের আবেদন মঞ্জুর করল বারাসত আদালত। শনিবার এই মঞ্জুরির পর আজ খুনে অভিযুক্ত ফাল্গুনী ও তাঁর মা আরতি ঘোষকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হবে। ভ্যান চালক, দোলতলার ট্যাক্সি চালক সহ কুমোরটুলি ঘাটে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী প্যারেডে অংশ নেবেন। পুলিস জানিয়েছে, এরপর ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন করা হবে। বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায়ে। এখনই কিছু বলা সম্ভব নয়।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ