Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কামারহাটিতে আর জি করের চিকিৎসক পড়ুয়ার আত্মহত্যা

কামারহাটিতে আর জি করের চিকিৎসক পড়ুয়ার আত্মহত্যা
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার রাতে কামারহাটির সরকারি আবাসনে আর জি কর হাসপাতালের এক চিকিৎসক ছাত্রী আত্মঘাতী হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম আইভি প্রসাদ (২০)। এই ঘটনায় আর জি কর মেডিক্যাল কলেজে শোকের ছায়া নেমেছে। প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ছাত্রী আত্মঘাতী হয়েছেন। পুলিস অবসাদের কারণ জানার চেষ্টা চালাচ্ছে। জানা গিয়েছে, মৃত আইভির বাবা বিদ্যাসাগর প্রসাদ। তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক। কর্মসূত্রে তিনি মুম্বইতে থাকেন। তাঁর মা সুমিত্রা প্রসাদ কামারহাটি ইএসআই হাসপাতালের চিকিৎসক। মায়ের সঙ্গে আইভি ওই হাসপাতালের কোয়ার্টারে থাকত। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ