Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রামের নারারথলিতে জমি দখলের অভিযোগ

কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ পঞ্চায়েতের উত্তর নারারথলিতে খাস জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, ওই জমিতে আগে এলাকার যুবকরা খেলাধুলো করত। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ওই মাঠে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের আয়োজন করতেন।

কুমারগ্রামের নারারথলিতে জমি দখলের অভিযোগ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ পঞ্চায়েতের উত্তর নারারথলিতে খাস জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, ওই জমিতে আগে এলাকার যুবকরা খেলাধুলো করত। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ওই মাঠে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের আয়োজন করতেন। কিন্তু ওই জমিটি বর্তমানে দখল হয়ে গিয়েছে। সেখানে চা-বাগান তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ। শনিবার ওই জমি পরিদর্শন করেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। বিধায়কের সঙ্গে ছিলেন বিজেপির নেতা-কর্মীরা। বিধায়ক ওই জমি পরিদর্শন করে শাসক দলকে নিশানা করেন। বিধায়ক বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা জোরপূর্বক ওই জমি দখল করে বিক্রি করে দিয়েছেন। এদিকে বিধায়কের অভিযোগ খারিজ করে দিয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিধায়ক না জেনেই মিথ্যা অভিযোগ করছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ