Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রামে ভাঙন গেরুয়া শিবিরে

কুমারগ্রামে বিজেপিতে ভাঙন লক্ষ্য করা গেল। রবিবার বিজেপির তপসিলি উপজাতি মোর্চার কুমারগ্রাম-২ নম্বর মণ্ডল সভাপতি সুশীল মিঞ্জ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

কুমারগ্রামে ভাঙন গেরুয়া শিবিরে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রামে বিজেপিতে ভাঙন লক্ষ্য করা গেল। রবিবার বিজেপির তপসিলি উপজাতি মোর্চার কুমারগ্রাম-২ নম্বর মণ্ডল সভাপতি সুশীল মিঞ্জ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন সকালে নিউল্যান্ডস চা বাগানে সুশীল মিঞ্জের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আইএনটটিইউসি’র আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিঞ্জ, তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় সহ অন্যরা। প্রকাশচিক বরাইক বলেন, বিজেপির ভাঁওতাবাজি মানুষ ধরে ফেলেছে। বিজেপি মানুষের জন্য কোনও কাজ করে না। তাই মানুষ উন্নয়নের স্বার্থে আমাদের দলে যোগদান করছে। সুশীল মিঞ্জ আমাদের দলে আসাতে দল শক্তিশালী হল। যদিও বিজেপির কুমারগ্রাম-২ নম্বর মণ্ডল সভাপতি নলিত দাস বলেন, বিগত কয়েক মাস থেকে সুশীল মিঞ্জ দলের কোনও কর্মসূচিতে উপস্থিত থাকতেন না। তিনি নিষ্ক্রিয় ছিলেন। তাই তিনি দলবদল করায় বিজেপির কোনও ক্ষতি হবে না। কুমারগ্রাম-২ নম্বর মণ্ডলে বিজেপির সংগঠন মজবুত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ