Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কামাখ্যাগুড়ি স্টেশন পরিদর্শনে আলিপুরদুয়ারের ডিআরএম

কামাখ্যাগুড়ি স্টেশন পরিদর্শনে আলিপুরদুয়ারের ডিআরএম
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে অত্যাধুনিক মানের গড়ে তোলার কাজ চলছে জোরকদমে। আগামী তিন মাসের মধ্যেই ওই স্টেশনকে চালুর চেষ্টা চলছে। বুধবার কামাখ্যাগুড়ি স্টেশন পরিদর্শন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম। তাঁর সঙ্গে রেলের উচ্চপদস্থ কর্তারা ছিলেন। 
Advertisement
অমৃত ভারত প্রকল্পে রেল স্টেশনকে অত্যাধুনিক মানের গড়ে তোলার কাজ এদিন খতিয়ে দেখেন ডিআরএম। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরজিৎ গৌতম বলেন, আলিপুরদুয়ার ডিভিশনের ১৫টি স্টেশনকে অত্যাধুনিক মানের গড়ে তোলার কাজ চলছে। এর মধ্যে কামাখ্যাগুড়ি স্টেশন রয়েছে। আগামী তিন মাসের মধ্যে সেটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অমৃত ভারত স্টেশনে যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা থাকবে। অত্যাধুনিক মানের তৈরি হয়ে গেলে এই স্টেশন থেকে অনেক ট্রেন চালুর সম্ভাবনাও রয়েছে। কামাখ্যাগুড়িতে আরওবি তৈরির বিষয়ে ডিআরএম বলেন, রাজ্য সরকারের তরফে এনওসি আমরা পেয়েছি। সেই অনুযায়ী আমরা কাজও শুরু করেছি। রাজ্যের তরফে আরও কিছু অনুমোদন ও রিপোর্ট প্রয়োজন রয়েছে। সেগুলি পেয়ে গেলেই রেলমন্ত্রক থেকে আরওবি তৈরির অনুমোদন মিলবে। এখানে আরওবি তৈরির পুরো খরচ রেল বহন করবে। এদিন কামাখ্যাগুড়ি স্টেশনে বিজেপির একটি প্রতিনিধি দল ডিআরএমের সঙ্গে সাক্ষাৎ করে। দলে ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাত, দলের ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য অজিতকুমার ঘোষ, কুমারগ্রাম-৩ নম্বর মণ্ডল সভাপতি সঞ্জীব রায় সহ অন্যরা। সুনীল মাহাত বলেন, আশা রাখছি, শীঘ্রই অত্যাধুনিক মানের রেল স্টেশন আমরা উপহার পাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ