Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেএমডিএ বিশেষজ্ঞদের পরিদর্শন

কেএমডিএ বিশেষজ্ঞদের পরিদর্শন
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া শহরের জল সরবরাহ ব্যবস্থার হালহকিকত দেখল কেএমডিএয়ের বাস্তুকারদের দল। মঙ্গলবার ওই দলটি চুঁচুড়া শহরের প্রায় সর্বত্র সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে। চুঁচুড়ায় ৬৬টি পাম্প মারফত বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয়। গরমের মরশুমে জলের চাহিদা বেশি হয়। সেই কারণে তীব্র গরমের প্রাক্কালেই সরবরাহ ব্যবস্থার খুঁটিনাটি এদিন পরিদর্শন করে কেএমডিএয়ের বিশেষজ্ঞ দল। চুঁচুড়া পুরসভার কর্তারা জানিয়েছেন, সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিদর্শনে কোথাও বড় মাপের ত্রুটি ধরা পড়েনি। ফলে, গরমের মরশুমে জল সরবরাহ নিয়ে সমস্যা হবে না। পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, কেএমডিএয়ের বিশেষজ্ঞরা গরমের প্রাক্কালেই জল সরবরাহ ব্যবস্থার বাস্তব অবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন। ফলে নাগরিকদের জল নিয়ে সমস্যায় পড়তে হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ